ঢাকা   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১০


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১০
দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১০

মোঃ আমিনুল ইসলাম (চঞ্চল),দামুড়হুদা,চুয়াডাঙ্গা।  

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অগ্য সোমবার ১৬ ই নভেম্বর রাত ২টার পর দামুড়হুদা থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।আজ সোমবার দুপুরে এদেরকে আদালতে হাজির করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার ভগিরথপুর থেকে লক্ষ্মীপুরগামী সড়কে নির্মাণাধীন সেতুর ওপর অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হেলাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের মৃত আবুস উদ্দিনের ছেলে।

এ ছাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেপ্তার করা হয়।তাঁরা হলেন জয়রামপুর গ্রামের ইকরামুল, নুরুল ইসলাম,আলামিন,রাশিদুল,মামুন, মাফুজ ও ইব্রাহিম এবং বাঘাডাঙ্গা গ্রামের রিটু মণ্ডল।পাশাপাশি রুদ্রনগর গ্রামের নিয়মিত মামলার আসামি মোঃ ঝন্টু মিয়া (৪২)কেও গ্রেফতার করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। এই ধরনের অভিযান  অব্যাহত থাকবে বলে ও তিনি জানান। 

বিষয় : সারাদেশ অপরাধ খুলনা চুয়াডাঙ্গা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১০

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ আমিনুল ইসলাম (চঞ্চল),দামুড়হুদা,চুয়াডাঙ্গা।  

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অগ্য সোমবার ১৬ ই নভেম্বর রাত ২টার পর দামুড়হুদা থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।আজ সোমবার দুপুরে এদেরকে আদালতে হাজির করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার ভগিরথপুর থেকে লক্ষ্মীপুরগামী সড়কে নির্মাণাধীন সেতুর ওপর অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হেলাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের মৃত আবুস উদ্দিনের ছেলে।

এ ছাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেপ্তার করা হয়।তাঁরা হলেন জয়রামপুর গ্রামের ইকরামুল, নুরুল ইসলাম,আলামিন,রাশিদুল,মামুন, মাফুজ ও ইব্রাহিম এবং বাঘাডাঙ্গা গ্রামের রিটু মণ্ডল।পাশাপাশি রুদ্রনগর গ্রামের নিয়মিত মামলার আসামি মোঃ ঝন্টু মিয়া (৪২)কেও গ্রেফতার করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। এই ধরনের অভিযান  অব্যাহত থাকবে বলে ও তিনি জানান। 





দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত