ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহ ও বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে শফিকুল ইসলাম ৪৫ নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা, অকথ্য ভাষায় গালাগালি, মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মিজানুর রহমান পুঠিয়া থানা একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন।

অভিযুক্ত শফিকুল ইসলাম পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। ভুক্তভোগী মিজানুর রহমান 'দৈনিক উত্তরা প্রতিদিন' পত্রিকার পুঠিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৬ ই নভেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০ টার দিকে সাংবাদিক মিজানুর রহমান পেশাগত দায়িত্বে পালনের অংশ হিসেবে পুঠিয়ার মোল্লাপাড়া বাজারে নূরুননবী রুবিনা হোটেল এ যান।

এ সময় পূর্ব পরিকল্পিতভাবে শফিকুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তার ছেলের বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশ করায় ক্ষোপ প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিক মিজান অকথ্য  ভাষায় গালাগালি ও ধাক্কা দিয়ে ফেলে দেন ও মোবাইল ফোন কেড়ে নেন। পরে অভিযুক্ত ব্যক্তি আরও লোকজনকে ঘটনাস্থলে ডেকে জড়ো করেন।

এসময় স্থানীয় লোকজন উপস্থিত হয়ে বিবাদী ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এই ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উল্লেখ করেছেন।

 এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বিষয় : সারাদেশ অপরাধ রাজশাহী

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহ ও বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে শফিকুল ইসলাম ৪৫ নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা, অকথ্য ভাষায় গালাগালি, মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মিজানুর রহমান পুঠিয়া থানা একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন।

অভিযুক্ত শফিকুল ইসলাম পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। ভুক্তভোগী মিজানুর রহমান 'দৈনিক উত্তরা প্রতিদিন' পত্রিকার পুঠিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৬ ই নভেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০ টার দিকে সাংবাদিক মিজানুর রহমান পেশাগত দায়িত্বে পালনের অংশ হিসেবে পুঠিয়ার মোল্লাপাড়া বাজারে নূরুননবী রুবিনা হোটেল এ যান।

এ সময় পূর্ব পরিকল্পিতভাবে শফিকুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তার ছেলের বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশ করায় ক্ষোপ প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিক মিজান অকথ্য  ভাষায় গালাগালি ও ধাক্কা দিয়ে ফেলে দেন ও মোবাইল ফোন কেড়ে নেন। পরে অভিযুক্ত ব্যক্তি আরও লোকজনকে ঘটনাস্থলে ডেকে জড়ো করেন।

এসময় স্থানীয় লোকজন উপস্থিত হয়ে বিবাদী ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এই ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উল্লেখ করেছেন।

 এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত