ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কালাইয়ে নজরুল বর্ষ ঘিরে ব্যতিক্রমী আয়োজন,সাহিত্য-সংস্কৃতির আলোচনায় মুখর উপজেলা হলরুম


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালাইয়ে নজরুল বর্ষ ঘিরে ব্যতিক্রমী আয়োজন,সাহিত্য-সংস্কৃতির আলোচনায় মুখর উপজেলা হলরুম
কালাইয়ে নজরুল বর্ষ ঘিরে ব্যতিক্রমী আয়োজন,সাহিত্য-সংস্কৃতির আলোচনায় মুখর উপজেলা হলরুম

মোঃ সুমন মন্ডল,কালাই,জয়পুরহাট। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং তাঁর মানবিক মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করতে জয়পুরহাটের কালাইয়ে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অদ্য মঙ্গলবার ১৭ ই নভেম্বর সকাল সাড়ে ১০টায় কালাই উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন, কালাই, জয়পুরহাটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব এবং কালাই থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার।

এ ছাড়া কালাই উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেমিনারে নজরুলের সাহিত্যকর্মের পাশাপাশি তাঁর চিন্তা-চেতনায় সাম্য, মানবিক মর্যাদা, দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ গঠনের যে প্রত্যয় ফুটে উঠেছে, তা নিয়ে আলোচনা করা হয়। কবির লেখনীতে সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আকাঙ্ক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে শক্তি রয়েছে, আলোচনায় সেসব বিষয় বিশেষভাবে উঠে আসে।

বক্তারা নজরুলের সাহিত্যকীর্তি ও আদর্শকে শুধু আনুষ্ঠানিক স্মরণে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবন ও সামাজিক মূল্যবোধে ধারণ করার আহ্বান জানান। তাঁদের মতে, কবির অসাম্প্রদায়িক চিন্তা, মানবপ্রেম ও দেশাত্মবোধ বর্তমান প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবির সাহিত্য ও জীবনদর্শন সম্পর্কে নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আয়োজনেঃ উপজেলা প্রশাসন,কালাই,জয়পুরহাট।

বিষয় : রাজশাহী জয়পুরহাট সাহিত্য

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


কালাইয়ে নজরুল বর্ষ ঘিরে ব্যতিক্রমী আয়োজন,সাহিত্য-সংস্কৃতির আলোচনায় মুখর উপজেলা হলরুম

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ সুমন মন্ডল,কালাই,জয়পুরহাট। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং তাঁর মানবিক মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করতে জয়পুরহাটের কালাইয়ে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অদ্য মঙ্গলবার ১৭ ই নভেম্বর সকাল সাড়ে ১০টায় কালাই উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন, কালাই, জয়পুরহাটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব এবং কালাই থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার।

এ ছাড়া কালাই উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেমিনারে নজরুলের সাহিত্যকর্মের পাশাপাশি তাঁর চিন্তা-চেতনায় সাম্য, মানবিক মর্যাদা, দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ গঠনের যে প্রত্যয় ফুটে উঠেছে, তা নিয়ে আলোচনা করা হয়। কবির লেখনীতে সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আকাঙ্ক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে শক্তি রয়েছে, আলোচনায় সেসব বিষয় বিশেষভাবে উঠে আসে।

বক্তারা নজরুলের সাহিত্যকীর্তি ও আদর্শকে শুধু আনুষ্ঠানিক স্মরণে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবন ও সামাজিক মূল্যবোধে ধারণ করার আহ্বান জানান। তাঁদের মতে, কবির অসাম্প্রদায়িক চিন্তা, মানবপ্রেম ও দেশাত্মবোধ বর্তমান প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবির সাহিত্য ও জীবনদর্শন সম্পর্কে নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আয়োজনেঃ উপজেলা প্রশাসন,কালাই,জয়পুরহাট।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত