সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
মোঃ দেলোয়ার হোসেন,সখীপুর,টাঙ্গাইল।
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন মির্জাপুরের গণমাধ্যমকর্মীরা।অদ্য সোমবার দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বলেন মাদক সেবনের ভিডিও ধারণের জেরে মব সৃষ্টি করে চার সাংবাদিককে হেনস্তা করা হয়েছে।পরে তাদের বিরুদ্ধে পরিকল্পিত ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ করেন তারা।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং কারাবন্দি চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি জানান গণমাধ্যমকর্মীরা
বিষয় : সারাদেশ
আপনার মতামত লিখুন