ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

সিংড়ায় ৩১ সদস্যের নিরাপদ সড়ক চাই কমিটির অনুমোদন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিংড়ায় ৩১ সদস্যের নিরাপদ সড়ক চাই কমিটির অনুমোদন
সিংড়ায় ৩১ সদস্যের নিরাপদ সড়ক চাই কমিটির অনুমোদন

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া,নাটোর। 

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর নাটোরের সিংড়া উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অদ্য মঙ্গলবার ১৭ ই নভেম্বর বেলা সাড়ে ১১টায় নাটোর জেলা কার্যালয়ে নবগঠিত এ কমিটির অনুমোদিত তালিকা হস্তান্তর করা হয়।কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন ও মহাসচিব লিটন এরশাদের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে অনুমোদিত কমিটির তালিকা তুলে দেন নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম আলী ও দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন।

নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা জানান ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।তিনি আশা প্রকাশ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়কের দাবিতে সামাজিক সচেতনতা ও আন্দোলন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।এ সময় তিনি নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।

বিষয় : সারাদেশ নাটোর

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


সিংড়ায় ৩১ সদস্যের নিরাপদ সড়ক চাই কমিটির অনুমোদন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া,নাটোর। 

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর নাটোরের সিংড়া উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অদ্য মঙ্গলবার ১৭ ই নভেম্বর বেলা সাড়ে ১১টায় নাটোর জেলা কার্যালয়ে নবগঠিত এ কমিটির অনুমোদিত তালিকা হস্তান্তর করা হয়।কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন ও মহাসচিব লিটন এরশাদের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে অনুমোদিত কমিটির তালিকা তুলে দেন নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম আলী ও দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন।

নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা জানান ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।তিনি আশা প্রকাশ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়কের দাবিতে সামাজিক সচেতনতা ও আন্দোলন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।এ সময় তিনি নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত