কাঁঠালিয়া থানায় নবাগত ওসি মেহেদী হাসানের যোগদান
মোঃ আমিনুল ইসলাম,ঝালকাঠি।
ঝালকাঠির কাঁঠালিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মেহেদী হাসান।অদ্য রবিবার ১৫ ই নভেম্বর ২০২৬ ইং তিনি আনুষ্ঠানিকভাবে কাঁঠালিয়া থানার ওসির দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের পর নবাগত ওসি মহোদয়কে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ সময় তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে কাঁঠালিয়া উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
যোগদানকালে তিনি বলেন কাঁঠালিয়া থানাকে একটি জনবান্ধব ও দুর্নীতিমুক্ত সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। মাদকমুক্ত সমাজ গঠন, অপরাধ দমন এবং জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর থাকবে।
উল্লেখ্য এর আগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই যোগদানে কাঁঠালিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে এলাকাবাসী আশাবাদী।
আপনার মতামত লিখুন