ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

তাড়াশে আদালতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিতি নিয়ে প্রশ্ন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তাড়াশে আদালতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিতি নিয়ে প্রশ্ন
তাড়াশে আদালতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিতি নিয়ে প্রশ্ন

করেসপন্ডেন্ট,তাড়াশ,সিরাজগঞ্জ। 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আদালতে মামলা দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে তালম ইউনিয়নের মানিকচাপড় গ্রামের মৃত নবাব আলীর ছেলে মকবুল হোসেনের বিরুদ্ধে। তার দায়ের করা একটি মামলায় উল্লেখিত ঘটনার সময় আসামিদের কয়েকজনের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা।এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা চলছে।

অভিযোগ সূত্রে জানা যায় গত ৩ রা নভেম্বর ২০২৬ ইং,মঙ্গলবার তাড়াশ থানা আমলি আদালতে ১০৭/১১৭ ধারায় একটি মামলা দায়ের করেন মকবুল হোসেন।মামলায় তিনি উল্লেখ করেন গত ২ নভেম্বর সোমবার বিকেল ৪টার দিকে ১ নম্বর শহিদুল ইসলাম,২ নম্বর আসামিনা,৩ নম্বর আসামি চেন্টু মিয়া,৪ নম্বর আসামি গুল মাহমুদ এবং ৫ নম্বর আসামি বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পাঁচদেউলি গ্রামের মমিন তার বাড়িতে গিয়ে পূর্বের ৪০৬/৪২০/১০৯ ধারার মামলাটি তুলে নিতে প্রাণনাশের হুমকি দেন।তবে মামলায় উল্লেখিত ঘটনার সময় ও আসামিদের অবস্থান নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন অভিযুক্তরা।

অভিযুক্ত ৫ নম্বর আসামি আব্দুল মমিনের দাবি ঘটনার দিন তিনি উপর সিলট গ্রামের লুৎফর রহমানের সঙ্গে বগুড়া ও শেরপুরে স্কুলের কম্পিউটার ও প্রিন্টার মেরামতসহ ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন। এ সংক্রান্ত কাজে সততা অফসেট প্রেস ও সৈনিক পেপার অ্যান্ড স্টেশনারিজের মেমো নম্বর ২৭২০০৮, তারিখ ২ নভেম্বর ২০২৬-এর একটি কাগজ রয়েছে বলে তিনি জানান। তার দাবি, সারাদিন বগুড়া ও শেরপুরে অবস্থান করার পর বিকেল সাড়ে ৪টার দিকে রানীরহাটে আসেন।

এ বিষয়ে রানীরহাটের স্থানীয় ব্যবসায়ী রেজাউল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে লুৎফর ও মমিন আমার দোকানে এসে তাদের মালামাল রেখে হাটের ভেতরে যান। বাজার করে এসে তারা মালামাল নিয়ে চলে যান।

লুৎফর রহমানও দাবি করেন তিনি ও মমিন সারাদিন বগুড়া ও শেরপুরে ছিলেন। ফলে ওই সময়ে মানিকচাপড় গ্রামে গিয়ে কাউকে হুমকি দেওয়ার অভিযোগকে তিনি প্রশ্নবিদ্ধ বলে মনে করেন।অন্যদিকে মামলার ৩ নম্বর আসামি চেন্টু মিয়া ঢাকার একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন বলে দাবি করা হয়েছে। 

অভিযোগের বিষয়ে সরেজমিনে মঙ্গলবার ১৭ ই নভেম্বার মকবুল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন তারা পাঁচজন এসে আমার স্ত্রীকে হুমকি দিয়েছে।তবে প্রতিবেদকের পক্ষ থেকে ঘটনার সময় ও অভিযুক্তদের অবস্থানসংক্রান্ত তথ্য-প্রমাণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

মকবুল হোসেনের প্রতিবেশী মৃত নজরুল ইসলামের স্ত্রী বলেন, সেদিন এখানে কোনো ঘটনা ঘটেনি। আমার বাড়ির পাশেই তাদের বাড়ি। এতগুলো মানুষ এলে আমি অবশ্যই দেখতে পেতাম।

স্থানীয়দের বক্তব্য ও অভিযুক্তদের দেওয়া তথ্যের মধ্যে ভিন্নতা থাকায় মামলায় উল্লিখিত ঘটনার প্রকৃত সত্যতা নিরূপণে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। তবে আদালতে দায়ের করা মামলার অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হতে পারে।

বিষয় : রাজশাহী সিরাজগঞ্জ আইন-কানুন

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

তাড়াশে আদালতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত