ঢাকা   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি
মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

আনোয়ার হোসেন,মিরসরাই,চট্টগ্রাম।

মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর মাঝে কৃষি উপকরণ হিসেবে গামছা ও কাছি বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওচমানপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওচমানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান। সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ইব্রাহিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা চৌধুরীসহ কৃষক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর হাতে গামছা ও কাছি তুলে দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে মামুন বলেন কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের কৃষিকাজে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে কৃষকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক রায়হান বলেন কৃষক দলের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, তাঁদের স্বার্থ রক্ষা এবং কৃষিবান্ধব কার্যক্রমে সহযোগিতা করা। তৃণমূল পর্যায়ের কৃষক ও নেতাকর্মীদের পাশে থেকে তাঁদের প্রয়োজন ও সমস্যা চিহ্নিত করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ইউনিয়ন কৃষক দল কাজ করে যাবে।

বিষয় : বিএনপি চট্রগ্রাম রাজনীতি

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

আনোয়ার হোসেন,মিরসরাই,চট্টগ্রাম।

মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর মাঝে কৃষি উপকরণ হিসেবে গামছা ও কাছি বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওচমানপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওচমানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান। সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ইব্রাহিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা চৌধুরীসহ কৃষক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর হাতে গামছা ও কাছি তুলে দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে মামুন বলেন কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের কৃষিকাজে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে কৃষকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক রায়হান বলেন কৃষক দলের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, তাঁদের স্বার্থ রক্ষা এবং কৃষিবান্ধব কার্যক্রমে সহযোগিতা করা। তৃণমূল পর্যায়ের কৃষক ও নেতাকর্মীদের পাশে থেকে তাঁদের প্রয়োজন ও সমস্যা চিহ্নিত করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ইউনিয়ন কৃষক দল কাজ করে যাবে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত