ঢাকা   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক
শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক

আল আমিন,শেরপুর। 

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় মিশনমাগু নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

আটক ব্যক্তিদের পাসপোর্ট-সংক্রান্ত বিষয়সহ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায় ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিষয় : সারাদেশ বিজিবি শেরপুর

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

আল আমিন,শেরপুর। 

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় মিশনমাগু নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

আটক ব্যক্তিদের পাসপোর্ট-সংক্রান্ত বিষয়সহ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায় ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত