বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন
শাহরিয়ার শাকিল,করেসপন্ডেন্ট,বড়লেখা,মৌলভীবাজার।
হিনাইনগর যুব সংঘের সভাপতি জালাল আহমদের জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়েছে।গত সোমবার ১৬ ই নভেম্বর রাত ১০টার দিকে হিনাইনগর যুব সংঘের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হোসাইন আহমেদ, সাধারণ সম্পাদক সাইম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বক্কর আহমদ এবং সদস্য সামসুল, আল-আমিন, তায়েব আলী ও রাজু।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সভাপতি জালাল আহমদের জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেন।
বক্তারা বলেন জালাল আহমদের নেতৃত্বে হিনাইনগর যুব সংঘ আগামী দিনে আরও গতিশীল ও সু-সংগঠিত হবে এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা সংগঠনের সভাপতির আগামীর পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক - এই প্রত্যাশা ব্যক্ত করেন
বিষয় : সিলেট মৌলভীবাজার
আপনার মতামত লিখুন