হাজীরহাটে পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ১৮ মে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে হাজীরহাট থানাধীন বক্তিয়ারপুর গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিঃ) মোঃ আব্দুল সালাম মিয়া সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামি মোঃ লাল মিয়া ওরফে লাল (৪২)'কে তার বসতবাড়ির উঠান থেকে আটক করেন।গ্রেফতারকৃত লাল মিয়া বখতিয়ারপুর (উচাটারী) এলাকার মৃত ইনছার আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন।এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য এক হাজার টাকা।
এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন