ঢাকা   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ। 

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ নভেম্বর/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।অদ্য ১৬ ই নভেম্বর সোমবার সকাল ৯:৩০ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

জেলা পুলিশের পুলিশ সুপার  মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কল্যাণ সভায় অক্টোবর/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেনঃ-

১। শ্রেষ্ঠ সার্কেল অফিসারঃ মোঃ মিজানুর রহমান,সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), ময়মনসিংহ।

 ২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জঃ জনাব হাবিবুর রহমান,অফিসার ইনচার্জ,গৌরীপুর থানা, ময়মনসিংহ।

৩। শ্রেষ্ঠ এসআই: এসআই(নিরস্ত্র)/ মোঃ আনোয়ার হোসেন,পাগলা থানা, ময়মনসিংহ।

৪। শ্রেষ্ঠ এএসআইঃ এএসআই(নিরস্ত্র)/ মোঃ আলী হোসেন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।

৫। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারঃ এএসআই(নিরস্ত্র)/ কাঞ্চন মিয়া,ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ। 

৬। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারঃ এসআই(নিরস্ত্র)/ মোঃ রিপন উদ্দিন,ডিবি,ময়মনসিংহ। 

৭। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসারঃ সার্জেন্ট/ মোঃ ইউসুফ আলী,ভালুকা ট্রাফিক, ময়মনসিংহ।

কল্যাণ সভায় পিআরএল গমনকারী ১০ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। উক্ত সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পুলিশ সুপার  ফোর্সের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কল্যাণ সভা শেষে দুপুর ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। 

এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মাদক উদ্ধার,জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি,গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : সারাদেশ পুলিশ ময়মনসিংহ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত