ঢাকা   বুধবার, ২০ মে ২০২৬
দৈনিক প্রথম সকাল

মিরপুরে ভূমিসেবা মেলা-২০২৬ ইং এর উদ্বোধন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুরে ভূমিসেবা মেলা-২০২৬ ইং এর উদ্বোধন
মিরপুরে ভূমিসেবা মেলা-২০২৬ ইং এর উদ্বোধন

মোঃ মিরাজ আলী,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া। 

 ভূমিসেবা মেলা-২০২৬ ইং এর উদ্বোধন কুষ্টিয়া মিরপুরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় করেন সহকারী কমিশনার(ভূমি) ইশিতা আক্তার। 

এ সময়ে উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন,পৌর বিএনপির সভাপতি রশিদ জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী,উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তার ডাও আব্দুল্লাহিল কাফি,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কেএম গোলাম মহিউদ্দিন,উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সোহেল রানা মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া দ্রুত সেবা পাওয়া যায়। একই সঙ্গে ভূমি সেবায় কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিষয় : জাতীয় ভূমি কুষ্টিয়া মিরপুর খুলনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ২০ মে ২০২৬

মিরপুরে ভূমিসেবা মেলা-২০২৬ ইং এর উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

মোঃ মিরাজ আলী,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া। 

 ভূমিসেবা মেলা-২০২৬ ইং এর উদ্বোধন কুষ্টিয়া মিরপুরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় করেন সহকারী কমিশনার(ভূমি) ইশিতা আক্তার। 

এ সময়ে উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন,পৌর বিএনপির সভাপতি রশিদ জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী,উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তার ডাও আব্দুল্লাহিল কাফি,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কেএম গোলাম মহিউদ্দিন,উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সোহেল রানা মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া দ্রুত সেবা পাওয়া যায়। একই সঙ্গে ভূমি সেবায় কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত