ঢাকা   রোববার, ১২ জুলাই ২০২৬
দৈনিক প্রথম সকাল

মিরপুর-১ কাঁচা বাজারে ফুটপথ ও মূল সড়ক দখল,নিত্য দিনের ভোগান্তি,নীরব প্রশাসন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুর-১ কাঁচা বাজারে ফুটপথ ও মূল সড়ক দখল,নিত্য দিনের ভোগান্তি,নীরব প্রশাসন
মিরপুর-১ কাঁচা বাজারে ফুটপথ ও মূল সড়ক দখল,নিত্য দিনের ভোগান্তি,নীরব প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

ঢাকা রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচাবাজারের চিত্র যেন প্রতিদিনের দুর্ভোগের এক জীবন্ত দলিল। বাজারের আশপাশের ফুটপথ থেকে শুরু করে মূল সড়কের অর্ধেক পর্যন্ত দখল করে বসেছে হকার ও দোকানদাররা।ফলে পথচারীদের চলাচল যেমন কঠিন,তেমনি যানবাহন চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায় পেঁয়াজ,রসুন,আলু,সবজির  সাজিয়ে ফুটপথের পাশাপাশি রাস্তার ওপরেই বসেছে অস্থায়ী দোকান।ত্রিপল,ছাতা আর বাঁশের কাঠামো দিয়ে তৈরি এসব দোকানের কারণে যানজট লেগেই থাকে সকাল থেকে রাত পর্যন্ত।অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত আটকে পড়ে ঘণ্টার পর ঘণ্টা।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান "প্রতিদিন এই ভোগান্তি।বাজার করতে এসে রাস্তা পার হওয়া যায় না।বৃদ্ধ,শিশু আর অসুস্থ রোগীদের সবচেয়ে বেশি কষ্ট"।তাদের অভিযোগ,বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,ট্রাফিক পুলিশ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।জনসাধারণের দাবি অবিলম্বে ফুটপথ ও সড়ক দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করা হোক।পাশাপাশি হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করে মানবিক সমাধান দেওয়ারও আহবান জানিয়েছেন তারা।নগরবাসীর প্রশ্ন জনদুর্ভোগের এই চিত্র কি জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে পড়বে? নাকি মিরপুর-১ এর এই যানজট আর ভোগান্তি এভাবেই চলতে থাকবে?

বিষয় : মিরপুর রাজধানী

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ১২ জুলাই ২০২৬

মিরপুর-১ কাঁচা বাজারে ফুটপথ ও মূল সড়ক দখল,নিত্য দিনের ভোগান্তি,নীরব প্রশাসন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

ঢাকা রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচাবাজারের চিত্র যেন প্রতিদিনের দুর্ভোগের এক জীবন্ত দলিল। বাজারের আশপাশের ফুটপথ থেকে শুরু করে মূল সড়কের অর্ধেক পর্যন্ত দখল করে বসেছে হকার ও দোকানদাররা।ফলে পথচারীদের চলাচল যেমন কঠিন,তেমনি যানবাহন চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায় পেঁয়াজ,রসুন,আলু,সবজির  সাজিয়ে ফুটপথের পাশাপাশি রাস্তার ওপরেই বসেছে অস্থায়ী দোকান।ত্রিপল,ছাতা আর বাঁশের কাঠামো দিয়ে তৈরি এসব দোকানের কারণে যানজট লেগেই থাকে সকাল থেকে রাত পর্যন্ত।অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত আটকে পড়ে ঘণ্টার পর ঘণ্টা।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান "প্রতিদিন এই ভোগান্তি।বাজার করতে এসে রাস্তা পার হওয়া যায় না।বৃদ্ধ,শিশু আর অসুস্থ রোগীদের সবচেয়ে বেশি কষ্ট"।তাদের অভিযোগ,বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,ট্রাফিক পুলিশ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।জনসাধারণের দাবি অবিলম্বে ফুটপথ ও সড়ক দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করা হোক।পাশাপাশি হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করে মানবিক সমাধান দেওয়ারও আহবান জানিয়েছেন তারা।নগরবাসীর প্রশ্ন জনদুর্ভোগের এই চিত্র কি জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে পড়বে? নাকি মিরপুর-১ এর এই যানজট আর ভোগান্তি এভাবেই চলতে থাকবে?

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত