ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
দৈনিক প্রথম সকাল

প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ডের জাতীয় তালিকায় ভলাকুটের ৫ শিক্ষার্থী

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ডের জাতীয় তালিকায় ভলাকুটের ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ডের জাতীয় তালিকায় ভলাকুটের ৫ শিক্ষার্থী

পল্লব চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া। 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের পাঁচ শিক্ষার্থী ২০২৫ ইং সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জাতীয় পর্যায়ের মনোনীতদের তালিকায় স্থান পেয়েছেন। বাংলাদেশ স্কাউটসের প্রকাশিত তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।একই বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর এই সাফল্যে এলাকায় আনন্দের পাশাপাশি বিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রম নিয়েও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন-প্রাচুর্য্য সরকার আদৃত,মোমেনা ইসলাম নিশিতা,তূরা রানী কর্মকার,সিরাজুম মুনিরা ও লামিয়া আক্তার।

বাংলাদেশ স্কাউটসের প্রকাশিত তালিকা অনুযায়ী,ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে জাতীয় পর্যায়ে মনোনীত ১০ জনের মধ্যে পাঁচজনই ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। অর্থাৎ জেলার মনোনীতদের অর্ধেকই এসেছে এই বিদ্যালয়ের স্কাউট গ্রুপ থেকে।একসঙ্গে এতসংখ্যক শিক্ষার্থীর জাতীয় পর্যায়ের তালিকায় স্থান পাওয়া বিদ্যালয়টির স্কাউটিং কার্যক্রমের ধারাবাহিকতারও একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় গত ১৮ থেকে ২০ ই জুন গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের মূল্যায়ন ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধাপের মূল্যায়ন ও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে অংশগ্রহণকারী স্কাউটদের মধ্য থেকে চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।বিদ্যালয় সূত্রে জানা যায় ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় থেকে মোট ১৬ জন শিক্ষার্থী এ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। বিভিন্ন পর্যায়ের পরীক্ষা,মূল্যায়ন ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর তাঁদের মধ্য থেকে পাঁচজন জাতীয় পর্যায়ে মনোনীত হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আতাউর রহমান বলেন বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের পরীক্ষায় অংশ নিয়েছিল।সেখান থেকে পাঁচজনের জাতীয় পর্যায়ে মনোনীত হওয়া জেলার মধ্যে বিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন। এ সাফল্যের পেছনে স্কাউট লিডার খান মো. জহিরুল ইসলামের কঠোর পরিশ্রম,আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

প্রধান শিক্ষক আরও বলেন এ অর্জনের পেছনে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং পরিচালনা কমিটির সদস্যদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান এর আগেও এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে।জেলার মধ্যে বিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রমের এই ধারাবাহিকসাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে-এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

বিদ্যালয়ের স্কাউট লিডার খান মোঃ জহিরুল ইসলাম বলেন প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতা এবং স্কাউট সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নিয়মিত অনুশীলন, প্রস্তুতি ও বিভিন্ন স্কাউটিং কার্যক্রমে অংশ নিয়েছে।ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ে সাফল্য এনে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন স্কাউটিং শুধু পুরস্কার অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়,এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব,শৃঙ্খলা, দায়িত্ববোধ, মানবিকতা, দলগত কাজ ও সমাজসেবার মানসিকতা গড়ে ওঠে। জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও স্কাউটিং কার্যক্রমে আরও উৎসাহিত করবে বলে তাঁরা আশা করছেন।ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা,ধারাবাহিক প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে ভবিষ্যতে এ বিদ্যালয়ের স্কাউটরা জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে।

বিষয় : সারাদেশ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ডের জাতীয় তালিকায় ভলাকুটের ৫ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত