ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বালিয়াডাঙ্গীতে দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বালিয়াডাঙ্গীতে দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা
বালিয়াডাঙ্গীতে দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

মোঃ হাসান আলী, বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও। 

দৈনিক জাতীয় ভোরের চেতনা পত্রিকার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার ১৫ ই নভেম্বর ২০২৬ ইং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বালিয়াডাঙ্গীতে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাবেক ছাত্রদল সভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান বালিয়াডাঙ্গী উপজেলা পিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন আকতার সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি এন.এম. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক রুপালী বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মোঃ ইলিয়াস আলী।এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি মোঃ মাজেদুল ইসলাম হৃদয়, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক অভয়নগরের প্রতিনিধি বিশ্বজিৎ সরকার রনি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিনিধি মোঃ হাসান আলী,অর্থ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোঃ সামানুর ইসলাম,দপ্তর ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং দৈনিক আমার সকালের প্রতিনিধি মোঃ রবিউল আলম, নির্বাহী সদস্য ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ আল মামুন জীবন, তালাশ বিডির জেলা প্রতিনিধ মোঃ জিয়াউর রহমান, সদস্য ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মোঃ সাব্বির আহম্মেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক জাতীয় ভোরের চেতনার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি ও অনুষ্ঠানের আয়োজক মোঃ রুবেল রানা।তিনি উপস্থিত অতিথি ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভোরের চেতনা ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করেছে।এ দীর্ঘ পথচলায় পত্রিকাটি দেশের উন্নয়ন, জনস্বার্থ, অন্যায়-অনিয়ম ও সাধারণ মানুষের অধিকার তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও বালিয়াডাঙ্গী উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ ও সাধারণ মানুষের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি এন.এম. নুরুল ইসলাম তাঁর বক্তব্যে পত্রিকাটির দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।প্রধান অতিথি মোঃ মামুন আকতার সবুর তাঁর বক্তব্যে সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে দৈনিক ভোরের চেতনার সাফল্য কামনা করেন। পাশাপাশি উপজেলা প্রতিনিধিকে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

এ ছাড়া বক্তব্য দেন মোঃ আল মামুন জীবন। অনুষ্ঠানের সভাপতি মোঃ ইলিয়াস আলী তাঁর বক্তব্যে ভোরের চেতনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অতিথিদের নিয়ে কেক কাটা হয়।

কেক কাটার পর অতিথিরা একে অপরকে কেক খাইয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা দৈনিক ভোরের চেতনার বালিয়াডাঙ্গী প্রতিনিধিকে আরও ভালো, মানসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরামর্শ দেন।

অনুষ্ঠানটি আয়োজন করেন দৈনিক জাতীয় ভোরের চেতনার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল রানা।

বিষয় : সারাদেশ রংপুর ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বালিয়াডাঙ্গীতে দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত