ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

‘জয় বাংলা’ স্লোগানে মারধরের অভিযোগ, বিএনপি ছাড়লেন বাবা-ছেলে

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘জয় বাংলা’ স্লোগানে মারধরের অভিযোগ, বিএনপি ছাড়লেন বাবা-ছেলে
‘জয় বাংলা’ স্লোগানে মারধরের অভিযোগ, বিএনপি ছাড়লেন বাবা-ছেলে

মোঃ শিহাব উদ্দিন,গোপালগঞ্জ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বাবা ও ছেলে। ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও রাজনৈতিক কর্মকাণ্ডে মতের অমিলের অভিযোগ তুলে দলটির সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তাঁরা।

অদ্য সোমবার ১৬ ই নভেম্বর সকাল ৮টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী গ্রামের নিজ বাড়িতে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।পদত্যাগকারী দুজন হলেন ঐ এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির।

মিরান ফকিরের দাবি, তাঁর বাবা বয়োবৃদ্ধ।রাজনীতি সম্পর্কে তিনি তেমন কিছু বোঝেন না। তাঁকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল।একইভাবে তাঁকেও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দলটির সঙ্গে যুক্ত করা হয়। তবে বাবা-ছেলের কারও কোনো সাংগঠনিক পদ ছিল না। তাঁরা শুধু সাধারণ সদস্য ছিলেন।

মিরান জানান বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তাঁরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তাঁর একটি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সেখানে ব্যবসা পরিচালনার সময়ও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মিরানের ভাষ্য বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে নিজেদের মতের মিল খুঁজে পাননি তাঁরা। বিশেষ করে মানুষকে অযথা আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খলার মতো কর্মকাণ্ড তাঁদের পছন্দ নয়।

মিরান আরও বলেন গতকাল রাতে তিন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাঁদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এ ঘটনায় তাঁরা মর্মাহত হয়েছেন।তিনি প্রশ্ন তুলে বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে মারধরের শিকার হতে হবে কেন?

মিরান ফকির বলেন “শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সঙ্গে তাঁর রক্ত মিশে রয়েছে।

তিনি আরও জানান নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন তাঁরা।ভবিষ্যতে এমন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আর সম্পৃক্ত থাকতে চান না।

বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন মিরান ফকির।তবে বাবা-ছেলের পদত্যাগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের করা অভিযোগের বিষয়েও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

বিষয় : সারাদেশ গোপালগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে মারধরের অভিযোগ, বিএনপি ছাড়লেন বাবা-ছেলে

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত