গোমস্তাপুর থানার ওসি'র বিরুদ্ধে কথিত সংবাদ সম্মেলন করায় প্রতিবাদ জানিয়েছেন ওসি নূরে আলম
বদিউজ্জামান রাজাবাবু ,করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্ত্রাস ও মাদক বিরোধী উঠান বৈঠকে তার পাশে যুবলীগ নেতাকে বসাকে কেন্দ্র করে ওসির অপসারণ চেয়ে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
এ সময় ওসির বিরুদ্ধে অভিযোগ করা হয় সম্প্রতি গোমস্তাপুর উপজেলা নুহু স্ট্যান্ডে একটি মাদক বিরোধী উঠান বৈঠকে ওসি নূরে আলমের পাশে বসে থাকতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন রেজা ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চেয়ারম্যানের ভাতিজা উপজেলা যুবলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে।
বিভিন্ন অনলাইন নিউজপোর্টাল সহ বেশ কয়েকটি মিডিয়ায় প্রকাশিত 'চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতাকে পাশে বসিয়ে ওসির উঠান বৈঠক,অপসারণের দাবি উপজেলা বিএনপির গোমস্তাপুর উপজেলা বিএনপির কথিত সংবাদ সম্মেলন ও বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
ঐ সংবাদে উল্লেখ করা হয়েছে আমি নাকি উপজেলা যুবলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে আমার পাশে বসিয়েছি,যা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন, আমি গোমস্তাপুর থানায় সাড়ে ৩ মাস হলো যোগদান করেছি আমি যুবলীগ নেতাকে চিনিনা,সেই সভায় যুবলীগ নেতার বসাকে কেন্দ্র করে কেউ প্রতিবাদও করেনি।
অহেতুক আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মনগড়া ও কাল্পনিক অভিযোগ করায় আমি ওই সংবাদ সম্মেলন ও নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এই প্রসঙ্গে আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে উল্লেখিত বিষয়ে আমি জড়িত নই।কিন্তু কতিপয় ব্যক্তি নিজস্বার্থ হাসিলের জন্য আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।তাই আমি মনে করি সংবাদ সম্মেলন ও নিউজ করার আগে প্রকৃত তথ্য উপাত্ত না নিয়ে মনগড়া ও কাল্পনিক তথ্য উপস্থাপন করা হয়েছে যা দুঃখজনক।তাই আমি উল্লেখ্য প্রকাশিত সংবাদের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ নূরে আলম,অফিসার ইনচার্জ (ওসি)
গোমস্তাপুর থানা,চাঁপাইনবাবগঞ্জ।
বিষয় : সারাদেশ রাজশাহী চাপাইনবাবগঞ্জ পুলিশ
আপনার মতামত লিখুন