ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

রাজাপুরে গাঁজাসহ গ্রেফতার যুবককে দেড় বছরের কারাদণ্ড


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজাপুরে গাঁজাসহ গ্রেফতার যুবককে দেড় বছরের কারাদণ্ড
রাজাপুরে গাঁজাসহ গ্রেফতার যুবককে দেড় বছরের কারাদণ্ড

মোঃ আমিনুল ইসলাম,রাজাপুর,ঝালকাঠি। 

​ঝালকাঠির রাজাপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল ​রোববার ১৫ ই নভেম্বর ২০২৬ ইং রাত ১০টা ৫০ মিনিটে রাজাপুর সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী এলাকার রাড়ী বাড়ি বিদ্যালয়ের সামনে গ্রাম পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।​দণ্ডপ্রাপ্ত মোঃ জাহাঙ্গীর ছোট কৈবর্তখালী গ্রামের শাহেব আলীর ছেলে। তিনি রাজাপুর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মাদকবিরোধী ওই অভিযানকালে জাহাঙ্গীরের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ইং-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বিষয় : অপরাধ বরিশাল ঝালকাঠি

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


রাজাপুরে গাঁজাসহ গ্রেফতার যুবককে দেড় বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ আমিনুল ইসলাম,রাজাপুর,ঝালকাঠি। 

​ঝালকাঠির রাজাপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল ​রোববার ১৫ ই নভেম্বর ২০২৬ ইং রাত ১০টা ৫০ মিনিটে রাজাপুর সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী এলাকার রাড়ী বাড়ি বিদ্যালয়ের সামনে গ্রাম পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।​দণ্ডপ্রাপ্ত মোঃ জাহাঙ্গীর ছোট কৈবর্তখালী গ্রামের শাহেব আলীর ছেলে। তিনি রাজাপুর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মাদকবিরোধী ওই অভিযানকালে জাহাঙ্গীরের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ইং-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।




দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত